শিশুহত্যা ও যৌন নির্যাতনের উপর প্রতিবেদন (জানুয়ারি-জুন ২০২৬)
“শিশুরাই সব” বাংলাদেশে সংঘটিত শিশুহত্যা ও যৌন নির্যাতনের ঘটনাবলি নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে।
জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে অন্তত ৮৬ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
এর মধ্যে ৪৭ জন মেয়ে, ৩৬ জন ছেলে এবং ৩ জন শিশুর পরিচয় জানা যায়নি উল্লেখ্য ২০২৫ সালে পুরো বছরে মোট শিশুহত্যা হয়েছিল ১২৪ জন।
২০২৬ সালের জানুয়ারি থেকে জুন সময়সীমায় ৩৩৬ জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।
এর মধ্যে ১২৭ জন মেয়ে, ২৪ জন ছেলে এবং ১৮৫ জনের লিঙ্গ পরিচয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
২০২৫ সালে পুরো বছরে যৌন নির্যাতনের শিকার হয়েছিল ৩০৮ জন শিশু।
বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা শিশুর পরিচিত ব্যক্তি, যেমন; পরিবারের সদস্য, আত্মীয়, প্রতিবেশী বা শিক্ষক।
উল্লেখযোগ্য সংখ্যক ঘটনা ঘটেছে ঘর বা পারিবারিক পরিবেশে।
পুরো প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এখানে।
4 ঘন্টা আগে
Login & Write Comments