আমাদের কথা

শিশুরাই সব

পৃথিবীটাকে শিশুদের বাসযোগ্য করে তোলার অনেক চেষ্টা সত্ত্বেও শিশুরা ভালো নেই।


“শিশুরাই সব” উদ্যোগ বিশ্বাস করে যে, সব শিশুর শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, বিনোদন এবং অংশগ্রহণের অধিকার আছে।শিশুদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে মা-বাবা, শিক্ষক, সরকারী এবং অসরকারী সংস্থা,সেবাদানকারী, মিডিয়াকর্মী, লেখক, শিল্পীসহ সমাজের প্রত্যেকে নিজস্ব অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে পারে। আইন, নীতি, অবকাঠামো, এবং সবধরণের সেবা শিশু সংবেদনশীল হওয়া প্রয়োজন। শিশুদের চোখ দিয়ে বিভিন্ন বিষয় বিবেচণা করা এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনা দরকার।পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সেটা চর্চা করা উচিত।


শিশুদের প্রতি সংবেদনশীল একটি সমাজ সৃষ্টিতে সচেতনতা এবং দক্ষতা বাড়ানোই “শিশুরাই সব” এর লক্ষ্য।

আমাদের কথা
শিশুরাই সব

সম্প্রতি প্রকাশিত

মিডিয়া মনিটরিং - সেপ্টেম্বর ২০২৬
মিডিয়া মনিটরিং - সেপ্টেম্বর ২০২৬ | আরো তথ্য

বিভিন্ন সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত শিশু সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং শিশুদের জন্য প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের প্রতিবেদন, মতামত ও সংবাদ বিজ্ঞপ্তির একটি সংকলন।

মিডিয়া মনিটরিং - আগস্ট ২০২৬
মিডিয়া মনিটরিং - আগস্ট ২০২৬ | আরো তথ্য

বিভিন্ন সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত শিশু সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং শিশুদের জন্য প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের প্রতিবেদন, মতামত ও সংবাদ বিজ্ঞপ্তির একটি সংকলন।

মিডিয়া মনিটরিং - জুলাই ২০২৬
মিডিয়া মনিটরিং - জুলাই ২০২৬ | আরো তথ্য

বিভিন্ন সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত শিশু সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং শিশুদের জন্য প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের প্রতিবেদন, মতামত ও সংবাদ বিজ্ঞপ্তির একটি সংকলন।

শিশুহত্যা ও যৌন নির্যাতনের উপর প্রতিবেদন (জানুয়ারি-জুন ২০২৬)
শিশুহত্যা ও যৌন নির্যাতনের উপর প্রতিবেদন (জানুয়ারি-জুন ২০২৬) | খবর

“শিশুরাই সব” বাংলাদেশে সংঘটিত শিশুহত্যা ও যৌন নির্যাতনের ঘটনাবলি নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি।  

ভূমিকম্প-এর পূর্বে, ভূকম্পন অবস্থায় এবং ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা
ভূমিকম্প-এর পূর্বে, ভূকম্পন অবস্থায় এবং ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা | পড়ুন, দেখুন, করুন

#ভূমিকম্প- এর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। কিন্তু আগাম প্রস্তুতি ক্ষয়ক্ষতি সামান্য হলেও কম করতে পারে। ভূমিকম্পের সময় ঘাবড়ে না গিয়ে, আপনার পরিবারের শিশুদের নিয়ে ভূমিকম্পের প্রস্তুতি নিন। প্রস্তুতি কিভাবে নিবেন দেখুন।  #ভূমিকম্প - এর সময় তাড়াহুড়ো না করে, বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিলে বিপদ এড়ানো সম্ভব। শিশুদেরকেও এই বিষয়ে পূর্বেই জানিয়ে রাখলে তারাও ভূমিকম্পের সময় স্থির থেকে এই পদক্ষেপগুলো নিতে পারবে।  ভূমিকম্পের সময় কী করবেন দেখুন এখানে।  #ভূমিকম্প -এর পরও শিশুদের প্রতি বাড়তি যত্ন প্রয়োজন। তাদের কথা শুনুন, খেয়াল রাখুন এবং পুনরুদ্ধার প্রক্রিয়ায় যুক্ত করুন। কীভাবে? দেখুন এখানে। 

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ