ভূমিকম্প-এর পূর্বে, ভূকম্পন অবস্থায় এবং ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা
#ভূমিকম্প- এর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। কিন্তু আগাম প্রস্তুতি ক্ষয়ক্ষতি সামান্য হলেও কম করতে পারে। ভূমিকম্পের সময় ঘাবড়ে না গিয়ে, আপনার পরিবারের শিশুদের নিয়ে ভূমিকম্পের প্রস্তুতি নিন। প্রস্তুতি কিভাবে নিবেন দেখুন। #ভূমিকম্প - এর সময় তাড়াহুড়ো না করে, বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিলে বিপদ এড়ানো সম্ভব। শিশুদেরকেও এই বিষয়ে পূর্বেই জানিয়ে রাখলে তারাও ভূমিকম্পের সময় স্থির থেকে এই পদক্ষেপগুলো নিতে পারবে। ভূমিকম্পের সময় কী করবেন দেখুন এখানে। #ভূমিকম্প -এর পরও শিশুদের প্রতি বাড়তি যত্ন প্রয়োজন। তাদের কথা শুনুন, খেয়াল রাখুন এবং পুনরুদ্ধার প্রক্রিয়ায় যুক্ত করুন। কীভাবে? দেখুন এখানে।
ঈদের ছুটিতে সবাই নিরাপদে থাকুন
ঈদের ছুটিতে সবাই নিরাপদে থাকুন শিশু এবং কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করুন
শিশুর সৃজনশীল খেলাকে উৎসাহিত করুন ৪
শিশুর সৃজনশীল খেলাকে উৎসাহিত করুন ৪ ট্যাংগ্রাম একটি অভাবনীয় মজার খেলা। শিশুর বুদ্ধি, সৃজনশীলতা, তার জানা-বোঝাকে নতুন রূপ দিতে সক্ষম এই ট্যাংগ্রাম। পড়ালেখার পাশাপাশি খেলাও যেহেতু প্রয়োজন, তাই আপনার সন্তানকে একটি ট্যাংগ্রাম সেট হাতে ধরিয়ে দিয়ে, বুঝিয়ে দিয়ে বলুন – দেখি কতগুলো আকৃতি তৈরি করতে পারো! নির্দেশাবলি কিংবা সহায়ক হিসেবে মন্তব্যের ঘরে লিংক ক্লিক করুন।
শিশুর সৃজনশীল খেলাকে উৎসাহিত করুন ৩
শিশুর সৃজনশীল খেলাকে উৎসাহিত করুন ৩ আচ্ছা আপনার শিশুর নামে কয়টি অক্ষর? নামের অক্ষর দিয়েও কিন্তু মজার একটা খেলা আছে। শুধু সন্তানের নামের অক্ষরগুলো ব্যবহার করে একটি ছবি আঁকতে দিন শিশুকে। শিশু তার মনের মত করে যাই আঁকুক, এর মধ্য দিয়ে যেমন শিশুর সময় কাটবে, তেমনি তার প্রতিভা বিকশিত হবে।