শিশু শ্রমিকের কথা শুনি
শিশু শ্রমিকের কথা শুনি
“আমি আমার মা আর ভাই এর লগে ফুল বিক্রি করি। আমি একটা ইস্কুলে যাই। আগে ভালো একখানে পড়তাম। এখন আরেকখানে পড়ি ক্লাস ফোর-এ। অইডা ওমন ইস্কুল না, কিছু আপা ভাই-রা পড়ায় আমাগো ফ্রিতে। সারাদিন ফুল গাঁথি, বিক্রি করি আর সন্ধ্যায় যাই ইস্কুলে। আমার অনেক বন্ধু আছে। বান্ধবীও আছে।
আমার ইস্কুলের আপারা আমারে অনেক আদর করে। আমি খুব ভাল ছবি আঁকি। কিন্তু আমার আরও ভালো ইস্কুলে পড়নের শখ।
এই ফুল বিক্রির কাম আমার অত ভাল লাগেনা। মা-এ বকা দেয়, তাই করি। যে কয় টাকা পাই অইডাই লাভ।
আমার ইচ্ছা আমি এই বিশ্ববিদ্যালয় পড়মু। এমুন সাজগোজ করমু। বড় ব্যাগ নিয়া বই খাতা নিয়া ক্লাশে যামু” ।
(লতা, ১২ বছর, লতার সঙ্গে শিশুরাই সব-এর কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে)
ছবিঃ প্রতীকী
6 ঘন্টা আগে
Login & Write Comments