শিশু শ্রমিকের কথা শুনি

শিশু শ্রমিকের কথা শুনি

শিশু শ্রমিকের কথা শুনি

“পড়ালেখা ত করিনা। ইস্কুলে গেলে খামু কি? আগে কাম করি, পেট চালাই তারপর পড়মুনে। এই গাইডের কাম করতে আমার ভালই লাগে। যারা ঘুরতে আসে তাদের প্রতিদিন পাহাড় দেখাই। আমার অত খাটুনি না, আমার সব রাস্তা চেনা।
বাপ মা গেরামে থাকে। আমার বোন আছিল, বিয়া হয়া গেছে বহু আগে। বাপ দেশে জমিতে কামলা খাটে। সংসার চলেনা অই টাকায়। তাই আমি কাম নিছি। আগে এলাকাতেই কাজ করছি। এহন শহরে আইসি। সিজনে কামাই ভাল। আর অন্য সময় আমি যা পাই তাই কাম করি। কখনো ময়লা ফেলার, কখনো হেল্পারগিরি, টোকাই এমন যখন যা পাই। এহানে আমার ভাই ব্রাদার হয়ে গেসে। ভাল লাগে এগো লগে থাকতেই। এসব কামই ভালা, যখন মন চায় বাড়ি যাইগা।
সুযোগ পাইলে হয়ত পড়ালেখা করতাম। পাই নাই, আর কি করমু?...
বড় হইয়া আর কি হবে, বড় ত হইয়াই গেছি। এখন অনেকরেই দেখি ঘুরে আর মুবাইল দিয়া ভিডিও করে, আমি ওমন হইতে চাই।

(রাকিন, ১৬ বছর, রাকিনের সাথে শিশুরাই সব-এর কথা হয় বান্দরবন-এ)


শুক্র, ১৭ জুল ২০২৬, রাত ১১:৫৭ সময়

মতামত/ পরামর্শ/ প্রশ্ন


“শিশুরাই সব” এর এ পর্যায়ে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি।
ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ায় কি ধরণের বিষয় দেখতে চান তা জানান। লেখা পড়ে, ভিডিও দেখে শেয়ার বা মন্তব্য করুন। সন্তান পালন বা শিশুসংক্রান্ত বিষয়ে কোন প্রশ্ন থাকলে জানান। আমরা উত্তর দেব।
ওয়েবসাইটে শিশুদের জন্য আপনার ভাবনাগুলো লিখে পাঠান (সর্বোচ্চ ৫০০ শব্দ)। এছাড়া নিজের বা আপনার সংস্থার ভিডিও, রিপোর্ট, অনুষ্ঠানের তথ্য ইত্যাদি শেয়ার করুন। উপযুক্ত হলে আমরা প্রকাশ করব।

যোগাযোগ