বিশ্ব শিশুশাস্তি বিলোপ দিবস উপলক্ষে শিশুরাই সব-এর এডভোকেসি ব্রিফ- এর মিডিয়া কভারেজ
বিশ্ব শিশুশাস্তি বিলোপ দিবস উপলক্ষে শিশুরাই সব-এর এডভোকেসি ব্রিফ- এর মিডিয়া কভারেজ ৩০ শে এপ্রিল বিশ্ব শিশুশাস্তি বিলোপ দিবস পালিত হয়ে থাকে। বাংলাদেশে শিশুদের শাস্তি বিলোপে প্রয়োজন আইনি সংস্কার ও সামাজিক দৃষ্টিভঙ্গীর পরিবর্তন। এবিষয়ে শিশুরাই সব-একটি এডভোকেসি ব্রিফ তৈরি করেছে। বিশ্ব শিশুশাস্তি বিলোপ দিবস উপলক্ষ্যে একাধিক মিডিয়া বিভিন্ন বিষইয়কে উপজীব্য করে সংশ্লিষ্টদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করেন যা শিশুদের জন্য শাস্তিমুক্ত সমাজ গড়ায় ভূমিকা রাখছে। প্রতিবেদনগুলো পড়তে নিচের লিংক গুলো ক্লিক করুন।
শিশুরাই সব ২০২৫ সালে বাংলাদেশে শিশুহত্যা ও যৌন নির্যাতনের উপর প্রতিবেদন- মিডিয়া কভারেজ
শিশুরাই সব ২০২৫ সালে বাংলাদেশে শিশুহত্যা ও যৌন নির্যাতনের উপর প্রতিবেদন- মিডিয়া কভারেজ শিশুরাই সব ২০২৫ সালে বাংলাদেশে সংঘটিত শিশুহত্যা ও যৌন নির্যাতনের ঘটনাবলি নিয়ে একট প্রতিবেদন প্রস্তুত করেছে। জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশে অন্তত ১২৪ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং ৩০৮টি পৃথক যৌন নির্যাতনের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা শিশুর পরিচিত ব্যক্তি, যেমন; পরিবারের সদস্য, আত্মীয়, প্রতিবেশী বা শিক্ষক। উল্লেখযোগ্য সংখ্যক ঘটনা ঘটেছে ঘর বা পারিবারিক পরিবেশে। একইসঙ্গে মামলা ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কিত তথ্যের সীমাবদ্ধতা জবাবদিহিতার ঘাটতির বিষয়টিও সামনে এনেছে। শিশুরা সব এর প্রতিবেদনটি- বিভিন্ন মিডিয়া কভার রয়েছে। নিম্নে লিংকগুলো দেওয়া হলো।
মিডিয়া মনিটরিং - জুলাই ২০২৬
বিভিন্ন সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত শিশু সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং শিশুদের জন্য প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের প্রতিবেদন, মতামত ও সংবাদ বিজ্ঞপ্তির একটি সংকলন।